ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আইন-আদালত ]
জুলাই হত্যাকাণ্ড

৮ স্থানে স্মৃতিস্তম্ভ-লাইব্রেরি স্থাপনের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১:১৩, ১৭ অক্টোবর ২০২৪
৮ স্থানে স্মৃতিস্তম্ভ-লাইব্রেরি স্থাপনের নির্দেশ
ফাইল ফটো

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ৫ আগস্ট পর্যন্ত নিহতদের তালিকা তৈরি এবং আহতদের দেশে-বিদেশে চিকিৎসা প্রদানের দায়িত্ব গ্রহণে অন্তর্বর্তীকালীন সরকারকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে শহিদদের স্মরণে ঢাকার কয়েকটি স্থানে স্মৃতিস্তম্ভ ও লাইব্রেরি নির্মাণ করতে হবে বলেও নির্দেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার বিচারপতি মোহাম্মদ আতাউর রহমান ও বিচারপতি একেএম জহিরুল হকের বেঞ্চ এ আদেশ দেন।

জনস্বার্থে জুলাই ৩৬ অভ্যুত্থানের শহিদ ও আহতদের তালিকা, চিকিৎসা ও স্মৃতি স্তম্ভ নির্মাণের জন্য রিট করেন ব্যারিস্টার আশরাফুল ইসলাম। আদালতে আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী সৈয়দ মামুন মাহবুব। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।

Advertisement

রিটের বিবাদীরা হচ্ছেন- স্বাস্থ্য সচিব, মন্ত্রিপরিষদ সচিব, মুক্তিযুদ্ধ বিষয়ক সচিব, স্বরাষ্ট্র সচিব, অর্থ  সচিব, গৃহায়ন ও গণপূর্ত সচিব, প্রধান উপদেষ্টার ব্যক্তিগত সচিব-১,  স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালকসহ ১১ জন।

পরে ব্যারিস্টার আশরাফুল ইসলাম জানান, শুনানি শেষে রুল জারি করেন। একইসঙ্গে ৫ আগস্ট ও শহিদদের তালিকা প্রস্তুতির নির্দেশ জারি করেন এবং আহতদের দেশে এবং দেশের বাইরে চিকিৎসা ব্যবস্থা গ্রহণ করে প্রতি ৪ মাস অন্তর অন্তর আদালতকে অবহিত করার নির্দেশ দেন। 

এছাড়া রাজধানীর ৭টি স্থান (যাত্রাবাড়ী-শনিরআখড়া, উত্তরা, মিরপুর-১০ গোল চত্তর, ইসিবি চত্ত্বর, বাড্ডা-রামপুরা, চানখারপুল, মোহাম্মদপুর) এবং রংপুরে আবু সাঈদ শহিদ হওয়ার স্থানে স্মৃতি স্তম্ভসহ লাইব্রেরি নির্মাণের নির্দেশ জারি করেন।

ডেইলি-বাংলাদেশ/এমআরকে
লিংক সফলভাবে কপি হয়েছে!