দুদকের অনুসন্ধান ও তদন্ত-৫ শাখার উপ-পরিচালক মো. মনিরুজ্জামান স্বাক্ষরিত চিঠিতে এ অনুমোদন দেওয়া হয়।
রোববার দুদকের জনসংযোগ বিভাগ থেকে এ তথ্য জানানো হয়েছে।
.png)
দুদকের কক্সবাজার সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালককে দেওয়া চিঠিতে বলা হয়, জেল সুপার মো. বজলুর রশিদ আকন্দ ও তার স্ত্রী নাছিমা সুলতানার বিরুদ্ধে মামলা করার পর অন্য কোনো কর্মকর্তাকে তদন্তকারী কর্মকর্তা হিসেবে নিয়োগ দিয়ে এজাহারের কপি, তদন্তকারী ও তদারককারী কর্মকর্তা নিয়োগের পত্র দ্রুত কমিশনের প্রধান কার্যালয়ে পাঠানোর জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।