ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আইন-আদালত ]

পুলিশ কর্মকর্তা আলেপ উদ্দিন রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬:২৯, ১৪ নভেম্বর ২০২৪
পুলিশ কর্মকর্তা আলেপ উদ্দিন রিমান্ডে
সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আলেপ উদ্দিন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর যাত্রাবাড়ীর শনিরআখড়া এলাকায় জোবায়ের ওমর খানকে গুলি করে হত্যার মামলায় সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আলেপ উদ্দিনের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শরীফুর রহমানের আদালত শুনানি শেষে রিমান্ডের আদেশ দেন।

এদিন তাকে আদালতে হাজির করে ৫ দিনের রিমান্ড চেয়ে আবেদন করে পুলিশ। রাষ্ট্রপক্ষ রিমান্ড মঞ্জুরের পক্ষে শুনানি করে। আসামিপক্ষ রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করে। উভয়পক্ষের শুনানি শেষে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

Advertisement

এর আগে, বুধবার রাতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে বরিশাল মহানগর এলাকা থেকে আলেপ উদ্দিনকে গ্রেফতার করে ডিবি পুলিশ।

এ মামলায় একই দিন রাঙ্গামাটি ট্রেনিং সেন্টারের সাবেক পুলিশ সুপার (এসপি) মহিউদ্দিন ফারুকীর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ৫ আগস্ট দুপুরে যাত্রাবাড়ীর শনিরআখড়া এলাকায় জোবায়ের ওমর খান গুলিবিদ্ধ হন। তাকে মিটফোর্ট হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহত জোবায়েরের ভাই মামলা করেন।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!