ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আইন-আদালত ]

বঙ্গবাজারে আগুন: সাবেক মেয়র তাপসসহ ৩০ জনের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০০:২৫, ২৪ নভেম্বর ২০২৪
বঙ্গবাজারে আগুন: সাবেক মেয়র তাপসসহ ৩০ জনের বিরুদ্ধে মামলা
সাবেক মেয়র ফজলে নূর তাপস- ফাইল ফটো

রাজধানীর বঙ্গবাজারে পরিকল্পিতভাবে আগুন লাগানো হয়েছিল এমন অভিযোগ এনে শাহবাগ থানায় মামলা করা হয়েছে। 

শুক্রবার ৫০০ কোটি টাকা ক্ষয়ক্ষতির অভিযোগ এনে ক্ষতিগ্রস্তদের পক্ষে মামলাটি করেন মিরপুর এলাকার কামাল হোসেন রিপন নামে এক ব্যক্তি।

মামলায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র ফজলে নূর তাপসসহ ৩০ জনকে আসামি করা হয়েছে। 

Advertisement

শনিবার এ বিষয়ে আদালতে প্রতিবেদন পাঠিয়েছে পুলিশ। যেখানে মামলা দায়েরে বিলম্বের কারণও উল্লেখ করা হয়েছে।

সাবেক মেয়র তাপস ছাড়াও মামলার অন্য আসামিরা হলেন- ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রধান নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান, সাবেক সংসদ সদস্য আফজাল হোসেন, সাবেক ওয়ার্ড কাউন্সিলর ফরিদ উদ্দিন রতন, আওয়ামী লীগ নেতা আতিকুর রহমান, জহিরুল ইসলাম, মোহন ঢালী, মনোয়ার হোসেন মনু, লোকমান খান, বেলায়েত হোসেন, রুবেল, হুমায়ুন কবির, শাহাবুদ্দিন, আব্দুল হান্নান ও হাসান।

এছাড়া মামলায় ১২ জনকে অজ্ঞাতনামা হিসেবে আসামি করা হয়েছে। ২০২৩ সালের ৪ এপ্রিল ভোররাতে আসামিরা পরস্পর যোগসাজশে পরিকল্পিতভাবে বঙ্গবাজারে অগ্নিসংযোগ করে বলে এতে উল্লেখ করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!