[ আইন-আদালত ]
সোনাদিয়া দ্বীপে বেজার ইকো-ট্যুরিজম পার্কের কার্যক্রম স্থগিত
হাই
কক্সবাজারের মহেশখালীতে সোনাদিয়া দ্বীপে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) ইকো-ট্যুরিজম পার্ক গড়ার শর্তে ৯ হাজার ৪৬৭ একর জমির বরাদ্দ স্থগিত করেছে হাইকোর্ট। জেলা প্রশাসন মাত্র এক হাজার এক টাকায় এই জমি বেজাকে প্রদান করেছিল।
মঙ্গলবার হাইকোর্টের বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর বেঞ্চ এ আদেশ দেন।
বেজার নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরী জানান, সোনাদিয়া দ্বীপে দেশের বৃহত্তম ইকো-ট্যুরিজম পার্ক নির্মাণের পরিকল্পনা চলছে। মাস্টারপ্ল্যান তৈরি করছে ভারতের মাহিন্দ্র ইঞ্জিনিয়ারিং। তবে দ্বীপের পরিবেশ সংরক্ষণ আইন অনুযায়ী, পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে এমন কোনো কার্যক্রম নিষিদ্ধ।
.png)
ডেইলি-বাংলাদেশ/আরএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!