ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আইন-আদালত ]

জামিন পেলেন অভিনেত্রী শমী কায়সার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:১৩, ১০ ডিসেম্বর ২০২৪
জামিন পেলেন অভিনেত্রী শমী কায়সার
অভিনেত্রী শমী কায়সার- ফাইল ফটো

জুলাই বিপ্লব চলাকালে রাজধানীর উত্তরা পূর্ব থানায় করা হত্যাচেষ্টা মামলার ঘটনায় অভিনেত্রী শমী কায়সারের জামিন মঞ্জুর করে আদেশ দিয়েছেন হাইকোর্ট।

মঙ্গলবার হাইকোর্টের বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে আজ শমী কায়সারের পক্ষে শুনানি করেন আইনজীবী এ বি এম হামিদুল মেজবাহ।

Advertisement

উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ১৮ জুলাই ইশতিয়াক মাহমুদ নামের এক ব্যবসায়ীকে হত্যার চেষ্টা হয়। ঐ ঘটনায় গত ২৯ সেপ্টেম্বর উত্তরা পূর্ব থানায় একটি হত্যাচেষ্টা মামলা হয়। সে মামলায় শমী কায়সারকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে রিমান্ড শেষে শমী কায়সারকে গত ৯ নভেম্বর কারাগারে পাঠান ঢাকার আদালত।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
ট্যাগ: আদালত জামিন
লিংক সফলভাবে কপি হয়েছে!