ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আইন-আদালত ]

গণঅধিকার পরিষদের ফারুককে মারধর, গ্রেফতার ২

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯:৫৮, ৬ জানুয়ারি ২০২৫
গণঅধিকার পরিষদের ফারুককে মারধর, গ্রেফতার ২
ছবি: সংগৃহীত

কেন্দ্রীয় শহিদ মিনারে গণঅধিকার পরিষদের সিনিয়র সহ-সভাপতি ও মুখপাত্র ফারুক হাসানের ওপর হামলা ও মারধরের ঘটনায় দুই শিক্ষার্থীকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার রাত দেড়টার দিকে রাজধানীর চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট থেকে দুজনকে গ্রেফতার করা হয়েছে।

জানা গেছে, ফারুক হাসানের ওপর হামলা মামলার কয়েকজন অভিযুক্ত এই হাসপাতালে চিকিৎসাধীন- এমন খবর পেয়ে সেখানে অবস্থান নেন গণঅধিকার পরিষদের বেশ কয়েকজন নেতাকর্মী। পরে সেখানে যায় সেনাবাহিনী। তাদের সহায়তায় চিকিৎসাধীন দুজনকে গ্রেফতার করে পুলিশ। এরপর তাদের নিয়ে যাওয়া হয় শাহবাগ থানায়।

Advertisement

পুলিশ জানায়, মামলার এজাহারে নাম থাকা চারজনের মধ্যে দুজনকে হেফাজতে নেয়া হয়েছে।

এর আগে, রোববার বিকেলে গণঅধিকার পরিষদের সিনিয়র সহ-সভাপতি ও মুখপাত্র ফারুক হাসানের ওপর হামলার ঘটনায় রাজধানীর শাহবাগ থানায় মামলা করে গণঅধিকার পরিষদ। এছাড়া হামলাকারীদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতারের দাবি জানিয়েছিলেন দলটির সভাপতি নুরুল হক নুর।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!