ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আইন-আদালত ]

আত্মসমর্পণ করতে এসে পালালেন ২ সাংবাদিক নিপীড়নকারী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০:২৭, ৭ জানুয়ারি ২০২৫
আত্মসমর্পণ করতে এসে পালালেন ২ সাংবাদিক নিপীড়নকারী
অভিযুক্তরা। ছবি: সংগৃহীত

দৈনিক জনবাণী পত্রিকার সম্পাদক, ব্যবস্থাপনা সম্পাদকসহ চার সাংবাদিকের ওপর হামলার ঘটনায় করা মামলায় আদালতে আত্মসমর্পণ করতে এসে পরবর্তীতে পালিয়ে গেছেন দুই অভিযুক্ত ব্যক্তি। তারা হলেন- রিশাদ আলম (২০) ও রমজান (৩০)।

মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জি এম ফারহান ইশতিয়াকের আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন তারা। পরে আদালতে বাদী ও বাদীপক্ষের আইনজীবীরা উপস্থিত হলে শুনানি শুরু হওয়ার আগেই পালিয়ে যান তারা। 

মামলার সূত্রে জানা যায়, গত ২৫ ডিসেম্বর বিকাল সাড়ে ৪টার দিকে ঢাকার বাংলামোটর এলাকায় প্লানাস টাওয়ার সংলগ্ন পত্রিকাটির কার্যালয়ের পাশে হামলা করে ২০-২৫ জন দুর্বৃত্ত। হামলার ঘটনায় জনবাণী পত্রিকাটির সম্পাদক ও প্রকাশক শফিকুল ইসলাম, ব্যবস্থাপনা সম্পাদক রাজু আহমেদ শাহ, বিশেষ প্রতিনিধি বশির হোসেন খান এবং অনলাইন সম্পাদক আতাউর হোসেন আহত হন।

Advertisement

পরে এ ঘটনায় পত্রিকাটির স্টাফ রিপোর্টার আজহারুল ইসলাম সুজন বাদী হয়ে শাহবাগ থানায় একটি মামলা করেন। মামলার আসামিরা হলেন- রিশাদ আলম (২০), মহিউদ্দিন (২১), রমজান (৩০), কাওছার (২৫), ইব্রাহিম (২৪) ও রানা (২২)।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!