ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আইন-আদালত ]

হত্যা মামলায় যুবলীগ নেতা নজরুল রিমান্ডে 

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩:১৫, ৮ জানুয়ারি ২০২৫
হত্যা মামলায় যুবলীগ নেতা নজরুল রিমান্ডে 
ছবি: প্রতীকী

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রিক লালবাগ থানার মো. আলী হত্যা মামলায় ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের ৫৬ নং ওয়ার্ডের সহ-সভাপতি নজরুল ইসলাম কবিরাজের তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জিয়াদুর রহমান শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেন। 

এদিন আসামিকে আদালতে উপস্থিত করে মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে সাতদিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা লালবাগ থানার উপ-পরিদর্শক আবুল ফারেজ জুয়েল। অন্যদিকে আসামির রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন তার আইনজীবীরা। উভয়পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে তিনদিনের রিমান্ড দেন। এর আগে গত ১ জানুয়ারি স্থানীয় জনতা আসামি নজরুল ইসলাম কবিরাজকে আটক করে লালবাগ থানা পুলিশের হাতে সোপর্দ করে। 

Advertisement

মামলার সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ১৯ জুলাই রাজধানীর লালবাগ থানাধীন আজিমপুর কলোনী এলাকায় আন্দোলনে অংশ নেন মো. আলী। ঐদিন বিকেল চারটার দিকে পুলিশ ও আওয়ামীলীগ নেতাকর্মীদের হামলায় গুলিবিদ্ধ হন তিনি। এরপর তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে মৃত্যুবরণ করেন তিনি।

এ ঘটনায় গত ৩০ ডিসেম্বর লালবাগ থানায় হত্যা মামলায় করা হয়। এ মামলার ৪০ নম্বর এজাহারনামীয় আসামি হলেন নজরুল ইসলাম কবিরাজ।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!