তবে চুলের যত্ন নিলেই হবে না, অবশ্যই চুলের ধরণ অনুযায়ী যত্ন নিতে হবে। চুলের স্বাস্থ্য ভালো রাখতে নারী ও পুরুষ উভয়েরই বিশেষ পাঁচটি বিষয় মেনে চলা জরুরি। চলুন তবে জেনে নেয়া যাক চুলের স্বাস্থ্য ভালো রাখতে কী করবেন-
>> ভিজা চুল কখনোই আঁচড়াবেন না। চুলের জট ছাড়ানোর জন্য বড় দাঁতের চিরুনি ব্যবহার করুন।
.png)
>> সপ্তাহে একবার ডিপ কন্ডিশনিং ট্রিটমেন্ট ট্রাই করুন। চুলের যত্নে কখনোই কড়া কেমিক্যাল ব্যবহার করবেন না।
>> অবসাদ বা ক্লান্তি চুলের রং ও স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। মেডিটেশন, মিউজিক থেরাপি কাজে লাগিয়ে দেখতে পারেন।
>> সপ্তাহে দুদিন উষ্ণ তেল চুলে মালিশ করুন। চুলের গোঁড়ার আর্দ্রতা ধরে রাখতে এই তেল খুব ভালো কাজ করে। ব্যবহার করতে পারেন নারকেল তেল ও আমন্ড অয়েল।
>> সুন্দর চুলের জন্য খাবারের বিষয়ে নজর দিতে হবে। সবুজ শাকসবজি ও ফলের রস চুলের জন্য খুবই ভালো। স্বাস্থ্যবান, ঝলমলে চুলের জন্য দুধ ও ফ্রেশ দই খেতে পারেন। আর নারকেল তেলও চুলকে স্বাস্থ্যবান করে তোলে।
সূত্র: জিনিউজ।