ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ লাইফস্টাইল ]

বিফ কোপ্তা কাবাব 

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ১২:২১, ১০ অক্টোবর ২০২১
বিফ কোপ্তা কাবাব 
বিফ কোপ্তা কাবাব। ছবি সংগৃহীত

গরুর মাংস দিয়ে তৈরি করা যায় বিভিন্ন পদ। তার মধ্যে অন্যতম হলো কাবাব। এই কাবাবের আবার নানা ধরনের পদ আছে। একেক কাবাবের একেক স্বাদ। কাবাবপ্রেমীদের কাছে জনপ্রিয় একটি নাম হলো বিফ কোপ্তা কাবাব। এটি খেতে খুবই সুস্বাদু। তাছাড়া তৈরি করতেও সময় লাগে কম। চলুন তবে জেনে নেয়া যাক বিফ কোপ্তা কাবাবের রেসিপিটি -

উপকরণ: গরুর মাংসের কিমা আধা কেজি, পেঁয়াজ বাটা দুই টেবিল চামচ, আদা বাটা আধা চা চামচ, রসুন বাটা আধা আধা চা চামচ, গরম মশলা গুঁড়া এক চা চামচ, সরিষার তেল আধা কাপ, কাঁচা মরিচ কুচি চার থেকে পাঁচটি, ধনিয়া পাতা কুচি দুই টেবিল চামচ, লবণ স্বাদ মতো।

প্রণালী: একটি পাত্রে গরুর মাংসের কিমা, পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, গরম মশলা গুঁড়া, সরিষার তেল, কাঁচা মরিচ কুচি, ধনিয়া পাতা কুচি ও লবণ নিয়ে একসঙ্গে ভালো করে মিশিয়ে গোল গোল বল তৈরি করে নিন। এরপর একটি থালায় এই বলগুলো নিয়ে মেরিনেটের জন্য ফ্রিজে এক ঘণ্টা রেখে দিন। একটি প্যানে তেল গরম করুন। এরপর ডুবো তেলে কোপ্তাগুলো ভেজে নিন। বাদামি হয়ে গেলে কোপ্তাগুলো তেল থেকে তুলে কাঠের কাঠির মধ্যে গেঁথে পরিবেশন করুন। চাইলে কাঠি ছাড়াও পরিবেশন করতে পারেন।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!