উপকরণ: ময়দা এক কাপ, ডিম একটি, চিনি স্বাদ মতো, গুঁড়া দুধ আধা কাপ, বেকিং পাউডার দুই টেবিল চামচ, লবণ স্বাদ মতো, তেল বা ঘি তিন টেবিল চামচ, এলাচ গুঁড়া সামান্য।
প্রণালী: প্রথমে ডিম ও চিনি ভালো করে ফেটে নিতে হবে। তারপর ময়দা, বেকিং পাউডার, এলাচ গুঁড়া ও দুধ দিয়ে একটি মিশ্রণ তৈরি করে নিতে হবে। মিশ্রণটি কোনোভাবে যেন ঘন বা পাতলা না হয়। এবার যে প্যানে কেক বানানো হবে তাতে একটু তেল বা বাটার দিয়ে মুছে নিতে হবে। এখন এক হাতা করে মিশ্রণ দিয়ে এক মিনিট ঢেকে দিন। এখন অপর দিকটা ভাজার জন্য উল্টিয়ে দিন। এভাবে পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে তৈরি করে নিন সুস্বাদু প্যান কেক।
.png)