ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ লাইফস্টাইল ]

আজকের রাশি (৩০ মার্চ)

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ০৮:৩৪, ৩০ মার্চ ২০২২
আজকের রাশি (৩০ মার্চ)
রাশিফল- ফাইল ফটো

আজ ৩০ মার্চ ২০২২, বুধবার। আজকের তারিখে জন্মগ্রহণ করায় রাশিচক্রে আপনি মেষ রাশির জাতক-জাতিকা। চলুন জেনে নেয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস-

মেষ: (২১ মার্চ-২০ এপ্রিল)

Advertisement

বন্ধুদের সঙ্গে সময় কাটাবেন। ব্যস্ততার কারণে স্বাস্থ্যে বিপরীত প্রভাব পড়তে পারে। ব্যবসায় লাভ হবে। ভাগ্যের সঙ্গ পাবেন। কোনো কাজই এড়িয়ে যাবেন না। অতীতে দিয়ে থাকা ঋণের টাকা ফিরে পাবেন। আয় বাড়বে।  

বৃষ: (২১ এপ্রিল-২০ মে)

অবসাদ বজায় থাকবে। কোনো অচেনা ব্যক্তির সঙ্গে অধিক চর্চা করবেন না। কাজে মনোনিবেশ করতে পারবেন না। পড়ুয়ারা পড়াশোনায় সমস্যার সম্মুখীন হবেন। ব্যবসায়ীদের লাভ হবে।

মিথুন: (২১ মে-২০ জুন)

বন্ধুদের সঙ্গে ভালো সময় কাটাবেন। শত্রু সক্রিয় থাকবে। আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। পরিবারে সুখ-শান্তি থাকবে। পড়ুয়ারা পড়াশোনায় মনোনিবেশ করবে।

কর্কট: (২১ জুন-২০ জুলাই)

দাম্পত্য জীবন সুখে কাটবে। আর্থিক পরিস্থিতি মজবুত থাকবে। প্রায় সব কাজ পূর্ণ হবে। যাত্রায় যেতে পারেন। পরিবারের সদস্যদের সহযোগিতা লাভ করবেন।

সিংহ: (২১ জুলাই-২১ আগস্ট)

পরিবারের সদস্যদের সঙ্গে ঘুরতে যেতে পারেন। অন্য কারো বিবাদে জড়াবেন না। অবসাদ থাকতে পারে। আয় বাড়বে। সামাজিক কাজে অংশ নিতে পারেন। আটকে থাকা কাজ পূর্ণ হবে।

কন্যা: (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)

আত্মীয়দের সঙ্গে দেখা হবে। অবসাদ এড়িয়ে চলুন। আলস্য করবেন না। দিন ভালো কাটবে। ব্যবসা সংক্রান্ত কাজ পূর্ণ হবে। পড়ুয়ারা সাফল্য লাভ করবে। পরিবারে আনন্দের পরিবেশ থাকবে। স্বাস্থ্য ভালো থাকবে।

তুলা: (২৩ সেপ্টেম্বর-২১ অক্টোবর)

শিক্ষার্থীরা সাফল্য লাভ করবেন। ব্যবসা ভালো চলবে। ঝুঁকি নেবেন না। নতুন ব্যক্তিদের সঙ্গে দেখা হবে। আনন্দে দিন কাটবে। জীবনসঙ্গীর সঙ্গে সময় কাটাতে পারেন। ব্যবসা সংক্রান্ত সমস্যা দূর হবে।

আরো পড়ুন>>> নারায়ণগঞ্জে কেমিক্যাল কারখানায় আগুন, ৮ শ্রমিক দগ্ধ

বৃশ্চিক: (২২ অক্টোবর-২০ নভেম্বর)

আজ আনন্দে থাকবেন। আয় বাড়বে। বাইরে যাওয়ার সময় সাবধানতা অবলম্বন করুন। কাউকে ঋণ দেবেন না। সময়ের মধ্যে কাজ পূর্ণ না হওয়ায় অবসাদে থাকবেন। আর্থিক লাভ হবে। ব্যবসা ভালো চলবে।

ধনু: (২১ নভেম্বর-২০ ডিসেম্বর)

ক্যারিয়ার সংক্রান্ত কাজের জন্য পরিশ্রম করতে হবে। স্বাস্থ্যে ওঠানামা থাকবে। মেজাজ খিটখিটে থাকবে। কারো সঙ্গে বিবাদের কারণে চিন্তিত থাকবেন। চাকরিজীবীদের পদোন্নতি হতে পারে।

মকর: (২১ ডিসেম্বর-২০ জানুয়ারি)

ব্যবসা সংক্রান্ত লেনদেনে সতর্ক থাকুন। যাত্রায় যেতে পারেন। আপাতত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এড়িয়ে চলুন। ঝুঁকি নেবেন না। কোনো অচেনা ব্যক্তির কথায় কান দেবেন না। অনাবশ্যক ব্যয় হবে।

কুম্ভ: (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)

গাড়ি চালানোর সময় গাফিলতি করবেন না, আঘাত পেতে পারেন। সামাজিক মানসম্মান বাড়বে। ব্যবসা ভালো চলবে। ব্যবসা বৃদ্ধির পরিকল্পনা সফল হবে।

মীন: (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)

নতুন কাজ শুরুর পরিকল্পনা করতে পারেন। সবার সঙ্গে নিজের ব্যক্তিগত বিষয় নিয়ে আলোচনা করবেন না। ঝুঁকি নেবেন না। দিন ভালো কাটবে। ঋণের টাকা ফিরে পাওয়ার সম্ভাবনা রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
ট্যাগ: রাশিফল
লিংক সফলভাবে কপি হয়েছে!