ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ লাইফস্টাইল ]

ঈদে মন কাড়বে সুস্বাদু ‘ব্রেড মালাই রোল মিষ্টি’

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ১৫:০০, ১ মে ২০২২
ঈদে মন কাড়বে সুস্বাদু ‘ব্রেড মালাই রোল মিষ্টি’
ব্রেড মালাই রোল মিষ্টি। ছবি: সংগৃহীত

ঈদের সকাল সবাই মিষ্টিমুখ করেই শুরু করেন। তাইতো ঈদে সবার ঘরেই থাকের মিষ্টি স্বাদের বাহারি পদ। এছাড়া এ দিন কারো বাসায় বেড়াতে গেলেও মিষ্টি জাতীয় খাবার দিয়ে আপ্যায়ন করা হয়। তাইতো ঈদে মিষ্টি খাবার চাই-ই-চাই।

তবে সবসময় ঈদে সেমাই, পায়েস, খির ইত্যাদি যেসব পদ তৈরি করেন, এবার তার থেকে ভিন্ন পদ পরিবারের ও মেহমানদের পাতে তুলে দিতে পারেন। ঈদে স্বাদের ভিন্নতায় রাখতে পারেন সুস্বাদু ‘ব্রেড মালাই রোল মিষ্টি’। যা ঈদে আপনার ডাইনিং টেবিলকে দেবে নতুনত্ব। এছাড়া খুব কম উপকরণ ও কম সময়ে বানানো যায় এই মিষ্টি। আর খেতেও দারুণ মজা। চলুন তবে জেনে নেয়া যাক রেসিপিটি-

উপকরণ: ১০০ গ্রাম নরম মাওয়া, পরিমাণমতো সামান্য হলুদ ফুড কালার, চার স্লাইস ব্রেড।

Advertisement

মালাই এর জন্য- দুই কাপ দুধ, চার চা চামচ চিনি, দুটি এলাচ, দুই চা চামচ মিল্ক পাউডার।

প্রণালী: একটু পানি বা দুধের সঙ্গে হলুদ ফুড কালার মিশিয়ে নিন। তারপর হলুদ লিকুইড মাওয়ার সঙ্গে মিশিয়ে একটি ডো বানিয়ে নিন। ফুড কালার না দিলেও পারেন। ডো থেকে লেচি নিয়ে ল্যাংকচার মতো করে গড়ে নিন। তারপর ব্রেড স্লাইস নিন। ব্রেডের চারপাশ ছুরি দিয়ে কেটে নিন। এবার কেটে রাখা ব্রেডগুলোকে একটু বেলে নিন। ব্রেডের এক ধারে মাওয়ার ল্যাংকচা রেখে রোলের মতো করে নিন। একটি সারভিং প্লেটে ব্রেড রোলগুলো রাখুন।

এবার একটি প্যানে দুধ, চিনি, পাউডার মিল্ক, এলাচ দিয়ে মাঝারি ঘনত্বের একটি মালাই বানিয়ে নিন। মালাই গরম থাকতেই ব্রেড রোলের উপর ঢেলে দিন। নইলে মালাই রোলের ভেতরে যাবে না। ব্যাস, তৈরি হয়ে গেলো দারুণ মজার ব্রেড মালাই রোল মিষ্টি।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!