রেসিপি: চিংড়ি মাছের দোপেঁয়াজা
চিংড়ি দিয়ে তৈরি করা যেকোনো খাবারই দারুণ সুস্বাদু লাগে। এমন কি অন্য অনেক খাবারের স্বাদ বাড়াতেও কাজ করে চিংড়ি। খুব অল্প সময়ে এবং অল্প মসলা দিয়েই তৈরি করা যায় চিংড়ির নানা পদ। গরম ভাতের সঙ্গে ঝটপট সুস্বাদু কোনো খাবার খেতে চাইলে বেছে নিতে পারেন চিংড়ির দোপেঁয়াজা।
চলুন তবে জেনে নেয়া যাক চিংড়ির দোপেঁয়াজা তৈরির রেসিপি-
উপকরণ:
বড় চিংড়ি মাছ - ১০ টি
পেঁয়াজ কুচি - ১ কাপ
পেঁয়াজ বাটা - ২ চা চামচ
আদা রসুন বাটা - ১ টেবিল চামচ
হলুদ গুঁড়া - ১ চা চামচ
মরিচ গুঁড়া - ১ চা চামচ
কাঁচামরিচ চেরা - ৩ টি
জিরা বাটা - ১ চা চামচ
পানি - পরিমাণমতো
লবণ - স্বাদমতো
তেল- ৩ টেবিল চামচ
প্রণালি: প্রথমে পরিষ্কার করা চিংড়ি মাছ একটি মিক্সিং বোলে নিয়ে তাতে পরিমাণমতো- লবণ, হলুদ গুড়ো, আদা রসুন বাটা, জিরা বাটা দিয়ে মেখে ১০মিনিট রেস্টে রেখে দিন।এরপর চুলায় কড়াই বসিয়ে দিয়ে তিন টেবিল চামচ তেল দিয়ে দিন। এরপর চুলার আঁচ লো ও মিডিয়াম এর মাঝামাঝি রেখে রেস্টে রাখা চিংড়ি গুলো দিয়ে ভাজি করে নিন। ভাজি হয়ে গেলে উঠিয়ে নিন। এরপর কড়াইয়ে আরো এক টেবিল চামচ তেল দিয়ে সামন্য গোটা জিরা দিয়ে দিন। জিরা হয়ে আসলে কাঁচা মরিচ,ও পেঁয়াজ দিয়ে দিন। পেঁয়াজ ব্রাউন কালার করে ভাজি হলে এর সঙ্গে পেঁয়াজ বাটা, হলুদ গুড়ো, জিরা বাটা, স্বাদ মত লবণ এড করে পরিমাণমতো পানি দিয়ে ভালো করে কষে নিন। কষানো হয়ে গেলে আবারো পানি দিয়ে দিন। পানি গরম হয়ে গেলে ভেজে রাখা চিংড়ি দিয়ে দিন। ১মিনিট পরে নামিয়ে নিন। এরপর গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন।