ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বাজার দর ]

বৃষ্টিতে বেড়েছে সব ধরনের সবজির দাম

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩:২৫, ৫ জুলাই ২০২৪
বৃষ্টিতে বেড়েছে সব ধরনের সবজির দাম
ফাইল ফটো

টানা বৃষ্টির অজুহাতে প্রায় সব ধরনের সবজির দাম বৃদ্ধি পেয়েছে। বেশিরভাগ সবজি কিনতে হচ্ছে ৮০ থেকে ১০০ টাকা কেজি দরে। 

ব্যবসায়ীরা বলছেন, বৃষ্টির কারণে কৃষক জমি থেকে সবজি সংগ্রহ করতে পারছেন না। অনেক সবজি নষ্ট হচ্ছে। এছাড়া টানা বৃষ্টিতে পরিবহন ব্যবস্থা ব্যাহত হওয়ায় সবজি বাজারে আসতে সময় লাগছে। এসব কারণে দাম বাড়াতে বাধ্য হচ্ছেন তারা।

শুক্রবার ঢাকার কারওয়ান বাজার, শেওড়াপাড়া, কাজীপাড়া, মিরপুর ১১ নম্বর বাজার ঘুরে দেখা গেছে, গত সপ্তাহের তুলনায় প্রতিটি সবজির দাম ১০ থেকে ৪০ টাকা পর্যন্ত বেড়েছে।

Advertisement

কারওয়ান বাজারে পেঁপে বিক্রি হচ্ছে ৬০ টাকায়, লতি ৭০-৮০ টাকায, করলা ১০০-১২০ টাকা ও বরবটির কেজি ১০০-১২০ টাকা। কাঁচামরিচের দাম মাঝে কেজিপ্রতি ১৬০-১৮০ টাকা হয়েছিল, এখন তা আবার বেড়ে ২৪০ থেকে ২৮০ টাকা হচ্ছে।

সবজির সঙ্গে নতুন করে বেড়েছে পেঁয়াজের দাম। ১০০ ছাড়িয়ে দেশি পেঁয়াজের কেজিপ্রতি। যে পেঁয়াজ গত সপ্তাহে ৯০ টাকা ছিল। দেশি হাইব্রিড জাতের পেঁয়াজের কেজি বিক্রি হচ্ছে ৯০ থেকে ১০০ টাকা দরে।

শাকের দামও বেড়েছে। যে শাক ১০ টাকা ছিল, সেটা এখন ২০ টাকায় কিনতে হচ্ছে।

মিরপুর ১১ নম্বর বাজার ঘুরে দেখা গেছে, টমেটো কেজি ১৪০ থেকে ১৫০ টাকা, ঢেঁড়স, ধুন্দুল ও চিচিঙ্গা ৬০ থেকে ৭০ টাকায়, ঝিঙ্গা ৯০ থেকে ১০০ টাকা, শসা ১০০ থেকে ১২০ টাকা, আলু ৬০ থেকে ৬৫ টাকা এবং লাউ প্রতিটি ৭০ থেকে ৮০ টাকা, চালকুমড়া প্রতিটি ৫০ থেকে ৬০ টাকায় বিক্রি হচ্ছে।

মাছের বাজারও চড়া। ১ কেজির ইলিশের দাম ১৮০০ টাকা। ২২০ টাকার তেলাপিয়ার দাম ২৫০-৩০০ টাকা, ২৩০ টাকার পাঙ্গাস ২৫০-২৮০ টাকা। এছাড়া রুই মাছ বিক্রি হচ্ছে ৩৫০ টাকায়। পাবদার দাম ৪০০-৪৫০ টাকা কেজি।

মুরগীমের দাম অপরিবর্তিত আছে। ব্রয়লারের কেজি ১৭০ আর সোনালী বিক্রি হচ্ছে ৩২০ টাকা কেজি। গরুর মাংসের কেজি কোথাও ৭৫০ টাকা, কোথাও ৮০০ টাকা দরে বিক্রি হচ্ছে।

ডিমের দাম অপরিবর্তিত রয়েছে। গত সপ্তাহের মতো প্রতি ডজন ফার্মের ডিম বিক্রি হচ্ছে ১৫০ থেকে ১৬০ টাকা দরে।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
ট্যাগ: বাজারদর
লিংক সফলভাবে কপি হয়েছে!