ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বাজার দর ]

বাজারে কমেছেই না নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম

নিজস্ব প্রতিদেবক
প্রকাশিত: ১১:১১, ১৭ আগস্ট ২০২৪
বাজারে কমেছেই না নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম
ফাইল ফটো

বাজারে সরবরাহ কমে যাওয়ার কারণ সপ্তাহের ব্যবধানে বেড়েছে সবজির দাম। গত সপ্তাহের তুলনায় বাজারে সবজির দাম ১০ থেকে ২০ টাকা বেড়েছে। কেজি প্রতি ৭০ থেকে ৮০ টাকা বেড়ে সবজি বাজারে বেশি উত্তাপ ছড়াচ্ছে কাঁচা মরিচ।

শনিবার রাজধানীর শেওড়াপাড়া, মতিঝিল, হাতিরপুল, কারওয়ান বাজারসহ অন্য বাজার ঘুরে সংশ্লিষ্ট বিক্রেতাদের সঙ্গে কথা বলে এসব তথ্য পাওয়া গেছে।

ব্যবসায়ীরা বলেন, বাজারে নিত্যব্যবহার্য পণ্যের সরবরাহ পরিস্থিতি তুলনামূলক স্বাভাবিক হয়েছে। এর আগে বৈষম্যবিরোধী আন্দোলন ও সরকার পরিবর্তনের পর সৃষ্ট সহিংস পরিস্থিতিতে এক মাস ধরে জিনিসপত্রের দামে বেশ ওঠানামা ছিল। এখন অধিকাংশ পণ্যের ক্ষেত্রে দাম অনেকটা ‘স্থিতিশীল’ পর্যায়ে এসেছে।

Advertisement

গত সপ্তাহে প্রতিকেজি কাঁচা মরিচ বিক্রি হয়েছিল ২০০ থেকে ২১০ টাকায়। তবে আজ সেই দাম আবার বেড়ে ২৮০-৩০০ টাকা দরে বিক্রি হতে দেখা গেছে।

ঢাকার বাজার ঘুরে দেখা যায়, সব সবজির দাম কেজি ১০ থেকে ২০ টাকা বেড়েছে। বেগুন প্রতিকেজি মানভেদে ৭০ থেকে ৮০ টাকা, করলা ৭০ থেকে ৮০ টাকা, ঢেঁড়শ, চিচিঙ্গা, পটল, ধুন্দল, পেঁপে বিক্রি হচ্ছে ৬০ থেকে ৭০ টাকায়।

পাকা টমেটোর কেজি প্রকারভেদে ১৭০ থেকে ১৯০ টাকা এবং গাজরের কেজি ২০০ টাকা। লেবুর হালি ১৫ থেকে ৩০ টাকা, ধনে পাতার কেজি ৩৫০ থেকে ৪০০ টাকা, কলার হালি ৪০ টাকা, মিষ্টি কুমড়ার কেজি ৪০ থেকে ৫০ টাকা।

এছাড়া বাজারগুলোতে লাল শাক ১৫ টাকা আঁটি, লাউ শাক ৪০ টাকা, মূলা শাক ১৫ টাকা, পালংশাক ১৫ থেকে ২০ টাকা, কলমি  শাক ১০টাকা, পুঁইশাক ৪০ টাকা আঁটি দরে বিক্রি করতে দেখা গেছে।  

ব্রয়লার মুরগির প্রতিকেজি ১৬০ থেকে ১৭০ টাকা, সোনালি মুরগি ২৬০ থেকে ২৮০ টাকা এবং দেশি মুরগি ৫৫০ টাকা থেকে ৬০০ টাকায় বিক্রি করা হচ্ছে। ডিম ডজন প্রতি ১৫০ থেকে ১৬০ টাকা বিক্রি হচ্ছে।

এসব বাজারে গরুর মাংসের কেজি প্রতি ৬৫০ থেকে ৭৫০ টাকা, মাথার মাংস ৪৫০ টাকা, ছাগলের মাংসের কেজি প্রতি ১ হাজার টাকা এবং খাসির থেকে ১২০০ টাকায় বিক্রি হচ্ছে।  

মাছের বাজার ঘুরে দেখা যায়, দেড় কেজি ওজনের রুই মাছ প্রতিকেজি ৩৪০ থেকে ৩৫০ টাকায়, আড়াই কেজি ওজনের রুই মাছ প্রতিকেজি ৪০০ থেকে ৪২০ টাকায় বিক্রি হচ্ছে। দাম কমে প্রতিকেজি পাঙ্গাশ সাইজভেদে ১৮০ থেকে ২০০ টাকায় এবং তেলাপিয়া মাছ প্রতিকেজি ২২০ থেকে ২৪০ টাকায় বিক্রি হচ্ছে।

আগের মতো উচ্চ দরেই বিক্রি হচ্ছে চাল, আলু ও পেঁয়াজ। চালের বাজার ঘুরে দেখা যায়, বাজারে মিনিকেট ৭২ টাকা, আটাশ চাল ৫৮ টাকা, মোটা চাল ৫২ টাকায়, লাল বোরোধানের চাল ৯০ টাকা, সুগন্ধি চিনিগুড়া পোলার চাল ১৪০ টাকায় বিক্রি করা হচ্ছে।  

বাজারে দীর্ঘ সময় ধরে উচ্চ দামে বিক্রি হচ্ছে পেঁয়াজ ও আলু। প্রতিকেজি দেশি পেঁয়াজ এখন ১১০-১২০ টাকা, রসুন ২০০ টাকা ও আলু ৬০-৬৫ টাকায় বিক্রি হচ্ছে।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
ট্যাগ: বাজারদর
লিংক সফলভাবে কপি হয়েছে!