ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ জাতীয় ]

ইরাকের রাষ্ট্রদূত ফরহাদের চুক্তির মেয়াদ বাড়ল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২২:৫৭, ২৬ আগস্ট ২০২০
ইরাকের রাষ্ট্রদূত ফরহাদের চুক্তির মেয়াদ বাড়ল
ছবি: ডেইলি বাংলাদেশ

ইরাকে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এ এম এম ফরহাদের চুক্তির মেয়াদ ৩১ অক্টোবর পর্যন্ত বাড়ানো হয়েছে।

বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে।

এতে বলা হয়েছে, ইরাকে বাংলাদেশের রাষ্ট্রদূত পদে চুক্তিভিত্তিক নিযুক্ত কর্মকর্তা এ এম এম ফরহাদকে তার আগের চুক্তির ধারাবাহিকতায় এবং অনুরূপ শর্তে সরকারি চাকরি আইন ২০১৮ এর ধারা ৪৯ অনুযায়ী ১ আগস্ট ২০২০ অথবা যোগদানের তারিখ থেকে আগামী ৩১ অক্টোবর ২০২০ পর্যন্ত ফের একইপদে চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হলো।

২০১৬ সালের ২৬ মে ইরাকের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পান যুগ্ম সচিব এ এম এম ফরহাদ।

বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা ফরহাদ এর আগে বিভিন্ন মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেন।

জেলা প্রশাসক ফরহাদ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে স্নাতকোত্তর ডিগ্রি নিয়ে সরকারি চাকরিতে যোগ দেন।

তিনি অর্থ মন্ত্রণালয়, গণপূর্ত ও গৃহায়ণ মন্ত্রণালয়, সিভিল অ্যাভিয়েশন ও ট্যুরিজম মন্ত্রণালয়সহ বিভিন্ন দফতরে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।

ডেইলি-বাংলাদেশ/আরএ
লিংক সফলভাবে কপি হয়েছে!