বুধবার স্পিকারের কার্যালয়ে ব্রাজিলে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সাদিয়া ফয়জুন্নেসা সৌজন্য সাক্ষাৎ করলে তিনি এ কথা বলেন।
সাক্ষাৎকালে তারা সংসদীয় মৈত্রী গ্রুপ গঠন, অর্থনৈতিক কূটনীতি ও ব্যবসা-বাণিজ্যের প্রসার বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।
.png)
ব্রাজিলের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরো শক্তিশালী করতে রাষ্ট্রদূতকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন স্পিকার।
সাদিয়া ফয়জুন্নেসা বলেন, ব্রাজিলের জনগণের বাংলাদেশের উন্নতি ও অগ্রগতি সম্পর্কে ইতিবাচক ধারণা রয়েছে, যা বাংলাদেশের জন্য গৌরবের। তিনি ব্রাজিলে বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণে ‘ট্রেড অফিস’ স্থাপনের ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।