[ জাতীয় ]
বৃষ্টি নিয়ে যে দুঃসংবাদ জানালো আবহাওয়া অফিস
ফাইল ছবি
দেশের তিনটি বিভাগে হালকা বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া দেশের অন্যত্র আবহাওয়া আংশিক মেঘলা থাকতে পারে।
আবহাওয়া অধিদফতর সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যা পর্যন্ত খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুই-এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে।
আবহাওয়া অফিস জানায়, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। দক্ষিণ বঙ্গোপসাগর থেকে আগত লঘুচাপের বর্ধিতাংশ অবস্থান করছে উত্তর বঙ্গোপসাগর এলাকায়।
.png)
সারাদেশে রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি পাবে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। ঢাকায় উত্তর বা উত্তর-পূর্ব দিক থেকে ঘণ্টায় এ সময় বাতাসের গতিবেগ থাকবে ৫ থেকে ১০ কিলোমিটার।
রোববার নাগাদ রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে হ্রাস পাবে। বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ার অবস্থা সামান্য পরিবর্তন হতে পারে।
ডেইলি-বাংলাদেশ/জেডআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!