ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

রাজধানীর বাংলামোটরে লাগা আগুন নিয়ন্ত্রণে

নিজস্ব প্রতিবেদক 
প্রকাশিত: ১৫:০৭, ১১ ডিসেম্বর ২০২১
রাজধানীর বাংলামোটরে লাগা আগুন নিয়ন্ত্রণে
ছবি : সংগৃহীত

রাজধানীর বাংলামোটরের বহুতল ভবন আরকে টাওয়ারে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। শনিবার দুপুর ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

স্থানীয় সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত কোনো হতাহতের খবর মেলেনি।

ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার রোজিনা আক্তার বলেন, বাংলামোটরের ১০ তলা ভবনের ষষ্ঠ তলায় শনিবার দুপুর সোয়া ১২ টায় আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

Advertisement

স্থানীয় সূত্র জানায়, দুপুর ২টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। ভেতরে ফায়ার সার্ভিসের লোকজন প্রবেশ করে প্রয়োজনীয় মালামাল খোঁজার চেষ্টা করছে। ১০ তলা ভবনের লিফটের ৬ তলা হলেও মূলত ৭ তলায় আগুনের ঘটনা ঘটে। সেখানে বিদেশি খেলনার শোরুম ছিল। বিভিন্ন চায়না মালামালে পুরো ফ্লোর ভরা ছিল। যেগুলো আগুনে পুড়ে গেছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!