মঙ্গলবার সকালে মুন্সীগঞ্জে করোনা টিকা কার্যক্রম পরিদর্শন করে স্বাস্থ্যকর্মীদের উদ্দেশে তিনি এসব কথা বলেন।
জেলা শহরের প্রেসিডেন্ট প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহম্মেদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজে তিনি করোনা টিকা কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় তিনি স্বাস্থ্যকর্মী, টিকা গ্রহীতা বিভিন্ন শিক্ষার্থী ও শিক্ষকদের সঙ্গে কথা বলেন।
.png)
স্বাস্থ্যকর্মীদের উদ্দেশে তিনি বলেন, সাহসিকতা ও সফলতার সঙ্গে করোনা মোকাবিলা করেছে বাংলাদেশ। তবে এখনও আমাদের সর্তক থাকতে হবে। টিকা নিতে হবে, মাস্ক পরিধান ও হাতধোয়া চালু রাখতে হবে।
আরো পড়ুন >>> আরো ১৭ লাখ ফাইজারের টিকা উপহার দিচ্ছে যুক্তরাষ্ট্র
স্বাস্থ্যকর্মীদের হিরো সম্বোধন করে তিনি বলেন, মহামারির ইতিহাসে স্বাস্থ্যকর্মীদের কথা স্বর্ণাক্ষরে লেখা থাকবে। তিনি স্বাস্থ্যকর্মীদের ধন্যবাদ জানান।
শিক্ষকদের উদ্দেশ্যে তিনি বলেন, মহামারির সময় শিক্ষকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। শিক্ষার্থীরা স্কুলে যেতে পারেনি। তবুও শিক্ষকরা বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের সব সময় সঠিক পথে রেখেছেন। শিক্ষকরা মনোবিজ্ঞানীর ভূমিকা পালন করেছেন।
তিনি বলেন, আমি শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে দেখেছি তারা টিকা গ্রহণে একদম ভীত নয়, তারা সাহসের সঙ্গে টিকা নিচ্ছে। টিকা কার্যক্রম পরিদর্শনের পর তিনি স্কুল ক্যাম্পাস ঘুরে দেখেন এবং সুন্দর পরিবেশে টিকা কেন্দ্র করার প্রশংসা করেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন স্বাস্থ্য বিভাগের পরিচালক ডা. মোহাম্মদ শামসুল হক, মুন্সীগঞ্জ সিভিল সার্জন মনজুরুল আলম, অধ্যক্ষ মোহাম্মদ শরীফ উজ্জামান প্রমুখ।