বুধবার এ বিষয়ে কমিশনের এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকটির একাধিক সূত্র জানিয়েছে, গ্যাসের দাম বৃদ্ধির প্রস্তাবগুলো আমলে নেয়া হবে কিনা সে বিষয়ে আরো যাচাই বাছাই করতে হবে।
উল্লেখ্য, গত সপ্তাহ এবং চলতি সপ্তাহ জুড়ে দেশের গ্যাস বিতরণ কোম্পানি এবং বিপিডিবি কমিশন নির্ধারিত ছকে গ্যাস এবং বিদ্যুতের দাম বৃদ্ধির প্রস্তাব দিয়েছে। এসব বিষয় নিয়ে আজ কমিশনে একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে প্রস্তাবগুলোর সার্বিক বিষয় আলোচনা হয়। তাতে দেখা যায়, পেট্রোবাংলা তাদের যে চিঠি দিয়েছে তাতে সব তথ্য নেই। এ বিষয়ে আরও তথ্য প্রয়োজন বলে মনে করছে কমিশন। তাই তথ্যগুলো চেয়ে পেট্রোবাংলাকে চিঠি দেয়ার সিদ্ধান্ত নিয়েছে কমিশন।
.png)
কমিশন সূত্র বলছে, পরিস্থিতি পর্যালোচনা করে যদি মনে করা হয় দাম বৃদ্ধি প্রয়োজন সেক্ষেত্রে প্রস্তাবগুলো আমলে নেয়া হবে। আর যদি মনে করা হয় দাম বৃদ্ধির প্রয়োজন নেই সেক্ষেত্রে প্রস্তাবগুলো ফেরত পাঠানো হবে। সেক্ষেত্রে আপাতত আর দাম বৃদ্ধি পাবে না।