ঢাকা, শনিবার ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
আসছে কনস্টেবল নিয়োগ, কোন জেলায় কবে পরীক্ষা
দেশের ৬৪ জেলায় মোট ৪০০০ ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগ দেবে বাংলাদেশ পুলিশ। আবেদন প্রক্রিয়া চলবে অনলাইনে ১ ফেব্রুয়ারি থেকে ২৮ ফেব্রুয়ারি ২০২২ পর্যন্ত।
আসন্ন ৪ হাজার কনস্টেবল নিয়োগে পুরুষের জন্য ৩ হাজার ৪০০টি ও নারীর জন্য রয়েছে ৬০০টি পদ।
অনলাইনে স্বয়ংক্রিয়ভাবে বাছাইয়ের পর মার্চে শুরু হবে শারীরিক, মনস্তাত্ত্বিক লিখিত ও মৌখিক পরীক্ষা। এরমধ্যেই পরীক্ষা অনুষ্ঠানের তারিখ ঘোষণা করেছে পুলিশ সদরদফতর।
কোন জেলায় কবে পরীক্ষা
ফরিদপুর, রাজবাড়ী, চাঁদপুর, খাগড়াছড়ি, নওগাঁ, পটুয়াখালী, খুলনা, ঝিনাইদহ, লালমনিরহাট ও ময়মনসিংহের প্রার্থীদের শারীরিক মাপ, কাগজপত্র যাচাই ও ফিজিক্যাল এনডিউরেন্স টেস্ট অনুষ্ঠিত হবে আগামী ৯ থেকে ১১ মার্চ সকাল ৮টায়। লিখিত পরীক্ষা হবে ২০ মার্চ সকাল ১০টায়। মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা হবে ২৯ মার্চ সকাল ১০টায়।
নরসিংদী, গাজীপুর, ফেনী, বান্দরবান, রাজশাহী, নাটোর, বাগেরহাট, রংপুর, ভোলা, সুনামগঞ্জ ও নেত্রকোনার প্রার্থীদের শারীরিক মাপ, কাগজপত্র যাচাই ও ফিজিক্যাল এনডিউরেন্স টেস্ট অনুষ্ঠিত হবে আগামী ১২ থেকে ১৪ মার্চ সকাল ৮টায়। লিখিত পরীক্ষা হবে ২০ মার্চ সকাল ১০টায়। মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা হবে ২৯ মার্চ সকাল ১০টায়।
আরো পড়ুন> ৪০০০ কনস্টেবল নেবে বাংলাদেশ পুলিশ
ঢাকা, টাঙ্গাইল, কুমিল্লা, রাঙামাটি, সিরাজগঞ্জ, দিনাজপুর, কুষ্টিয়া, মাগুরা, পিরোজপুর, সিলেট ও শেরপুরের প্রার্থীদের শারীরিক মাপ, কাগজপত্র যাচাই ও ফিজিক্যাল এনডিউরেন্স টেস্ট অনুষ্ঠিত হবে আগামী ২০ থেকে ২২ মার্চ সকাল ৮টায়। লিখিত পরীক্ষা হবে ২৯ মার্চ সকাল ১০টায়। মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা হবে ৯ এপ্রিল সকাল ১০টায়।
কিশোরগঞ্জ, মানিকগঞ্জ, কক্সবাজার, ব্রাহ্মণবাড়িয়া, জয়পুরহাট, চাঁপাইনবাবগঞ্জ, চুয়াডাঙ্গা, কুড়িগ্রাম, বরিশাল ও মৌলভীবাজারের প্রার্থীদের শারীরিক মাপ, কাগজপত্র যাচাই ও ফিজিক্যাল এনডিউরেন্স টেস্ট অনুষ্ঠিত হবে আগামী ২২ থেকে ২৪ মার্চ সকাল ৮টায়। লিখিত পরীক্ষা হবে ২৯ মার্চ সকাল ১০টায়। মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা হবে ৯ এপ্রিল সকাল ১০টায়।
মুন্সিগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর, বরগুনা, চট্টগ্রাম, লক্ষ্মীপুর, গাইবান্ধা, পঞ্চগড়, সাতক্ষীরা, মেহেরপুর ও পাবনার প্রার্থীদের শারীরিক মাপ, কাগজপত্র যাচাই ও ফিজিক্যাল এনডিউরেন্স টেস্ট অনুষ্ঠিত হবে আগামী ২৭ থেকে ২৯ মার্চ সকাল ৮টায়। লিখিত পরীক্ষা হবে ৮ এপ্রিল সকাল ১০টায়। মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা হবে ২০ এপ্রিল সকাল ১০টায়।
নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ, নীলফামারী, ঠাকুরগাঁও, যশোর, নড়াইল, নোয়াখালী, বগুড়া, ঝালকাঠি, হবিগঞ্জ ও জামালপুরের প্রার্থীদের শারীরিক মাপ, কাগজপত্র যাচাই ও ফিজিক্যাল এনডিউরেন্স টেস্ট অনুষ্ঠিত হবে আগামী ২৯ থেকে ৩১ মার্চ সকাল ৮টায়। লিখিত পরীক্ষা হবে ৮ এপ্রিল সকাল ১০টায়। মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা হবে ২০ এপ্রিল সকাল ১০টায়।
সতর্কবার্তা
পুলিশ সদর দফতর জানায়, নিয়োগের ক্ষেত্রে কোনো প্রকার আর্থিক লেনদেনে জড়িত হলে গ্রেফতার ও নিয়োগ বাতিল করা হবে। আবেদনপত্রে কোনো মিথ্যা বা ভুল তথ্য দিলে প্রার্থী বাংলাদেশ পুলিশে নিয়োগের অযোগ্য বলে বিবেচিত হবে।