মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এসব কথা বলেন।
এ সময় পররাষ্ট্র সচিব আরো বলেন, বছরখানেকের মধ্যে আমরা লিবিয়া থেকে ১ হাজারের বেশি বাংলাদেশিদের ফিরিয়ে এনেছি।
.png)
মাসুদ বিন মোমেন বলেন, ভূমধ্যসাগর উপকূল হয়ে ইউরোপ যাত্রার কনসার্ন নম্বরটা কমছে না। আমরা এটা নিয়ে সিরিয়াস অবস্থানে যাব। আমরা সিরিয়াসলি অ্যাওয়ারনেস ক্যাম্পেইনে যাব। যেসব জেলাগুলোর লোকজন বেশি যাচ্ছে, বিশেষ করে ফরিদপুর, মাদারীপুর ও শরীয়তপুর অঞ্চলের লোকদের বোঝানোর জন্য।
পররাষ্ট্র সচিব বলেন, এখানে ট্রাফিকিংয়ের বিষয়টাতে আমরা গুরুত্ব দিতে চাই। যারা এসব কাজের সঙ্গে জড়িত, তাদের চিহ্নিত করার বিষয় আছে। লিবিয়াতে আমাদের শ্রম বাজার অল্প অল্প করে খুলছে।
লিবিয়ার রাজধানী ত্রিপলির পূর্ব উপকূল থেকে ইউরোপের উদ্দেশে পাড়ি দেওয়ার প্রস্তুতিকালে শনিবার পাঁচ শতাধিক বাংলাদেশিকে আটক করেছে দেশটির পুলিশ।
লিবিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল এস এম শামীম উজ জামান সংবাদমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, প্রাথমিকভাবে লিবিয়ার পুলিশ আমাদের ৫০০ জন বাংলাদেশিকে আটকের কথা জানিয়েছে। তবে আমরা এ পর্যন্ত ২৪০ জনের সঙ্গে যোগাযোগ করতে পেরেছি।