ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

সিলেটসহ সাত বিভাগে অতি ভারী বর্ষণ, ভূমিধসের সম্ভাবনা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯:০৬, ২১ জুন ২০২২
সিলেটসহ সাত বিভাগে অতি ভারী বর্ষণ, ভূমিধসের সম্ভাবনা
ফাইল ছবি

বন্যাকবলিত সিলেটসহ সাতটি বিভাগে প্রবল বজ্রপাতসহ অতি ভারী বর্ষণ হতে পারে। এতে পাহাড়ি এলাকায় ভূমিধসের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

মঙ্গলবার বিকেল ৫টা পর্যন্ত প্রবল বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কবাণীতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বাংলাদেশের ওপর সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে সোমবার (২০ জুন) বিকেল ৫টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে রংপুর, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও প্রবল বজ্রপাতসহ ভারী (৪৪ থেকে ৮৮ মিলিমিটার) থেকে অতি ভারী (৮৯ মিলিমিটার বা তার অধিক) বর্ষণ হতে পারে।

আরো পড়ুন> প্রবল বজ্রপাত ও অতিভারি বর্ষণের আভাস দিলো আবহাওয়া অফিস

সতর্কবাণীতে আরো বলা হয়, অতি ভারী বর্ষণের কারণে চট্টগ্রাম ও সিলেট বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের সম্ভাবনা রয়েছে।

Advertisement

এছাড়া আজ মঙ্গলবার দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়োহাওয়িা বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর (পুন.) ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
ট্যাগ: আবহাওয়া
লিংক সফলভাবে কপি হয়েছে!