[ জাতীয় ]
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মাস্ক পরার নির্দেশ
ফাইল ফটো
করোনা সংক্রমণ বাড়ায় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশ দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। মঙ্গলবার মন্ত্রণালয়ের অধীন সব সংস্থা প্রধানকে এ নির্দেশনা দিয়ে তা বাস্তবায়ন করতে বলা হয়েছে।
উপ-সচিব মো. এনামুল হকের সই করা নির্দেশনায় বলা হয়, এখন করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ বাড়ায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের সব অনুবিভাগ প্রধান এবং অধীন দফতর বা সংস্থার প্রধানরাকে তার আওতাধীন কর্মকর্তা বা কর্মচারীদের মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি মেনে চলা নিশ্চিত করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
উল্লেখ্য, গত কয়েক দিন ধরে সংক্রমণ বেড়ে গেছে, সবশেষ মঙ্গলবার ৮৮৩ জনের সংক্রমিত হয়েছেন।
.png)
ডেইলি-বাংলাদেশ/এমকেএ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!