ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

দেশে ডেঙ্গু আক্রান্ত ৯৩ রোগী হাসপাতালে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯:৩২, ১৮ আগস্ট ২০২২
দেশে ডেঙ্গু আক্রান্ত ৯৩ রোগী হাসপাতালে
ফাইল ছবি

দেশে গত ২৪ ঘণ্টায় রাজধানী ঢাকাসহ বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৯৩ জন রোগী ভর্তি হয়েছেন। এ নিয়ে বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ৪১৯ ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন।

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় রাজধানী ঢাকায় ৮১ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। আর ঢাকার বাইরের হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তির সংখ্যা ১২ জন। চলতি বছরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছেন ১৭ জন।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমএস
লিংক সফলভাবে কপি হয়েছে!