[ জাতীয় ]
সাময়িক বরখাস্ত হলেন শিক্ষা কর্মকর্তা চন্দ্র শেখর
চন্দ্র শেখর হালদার- ফাইল ছবি
প্রশ্নফাঁসের অভিযোগে জড়িত সন্দেহে আটক মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদফতরের সাবেক শিক্ষা কর্মকর্তা, বর্তমানে মাদারীপুর সরকারি কলেজের প্রভাষক চন্দ্র শেখর হালদারকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ তাকে সাময়িক বরখাস্ত করে।
শিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো আবু বকর ছিদ্দীকের গত ২১ আগস্ট সই করা আদেশটি বুধবার (২৪ আগস্ট) প্রকাশিত হয়।
অফিস আদেশে বলা হয়, চন্দ্র শেখরের বিরুদ্ধে মাউশির নিয়োগ পরীক্ষায় অসদুপায় অবলম্বনের কারণে লালবাগ থানায় গত ১৪ মে একটি মামলা (নং-৭) দায়ের করা হয়। এরপর গত ২৫ জুলাই রাজধানীর সেগুনবাগিচা এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। এ ঘটনায় ২০১৮ সালের সরকারি চাকরি আইনের ৩৯(২) ধারা অনুযায়ী চলতি বছরেরর ২৫ জুলাই থেকে চাকরি থেকে তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। চন্দ্র শেখর প্রচলিত নিয়মে সাময়িকভাবে বরখাস্তকালীন খোরপোষ ভাতা পাবেন।
.png)
ডেইলি-বাংলাদেশ/এমএস
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
প্রশ্নফাঁস
লিংক সফলভাবে কপি হয়েছে!