ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

নভেম্বরে ‌‌ঘূর্ণিঝড়ের পূর্বাভাস দিয়ে যা জানালো আবহাওয়া অফিস

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩:২৭, ২ নভেম্বর ২০২২
নভেম্বরে ‌‌ঘূর্ণিঝড়ের পূর্বাভাস দিয়ে যা জানালো আবহাওয়া অফিস
ফাইল ফটো

বঙ্গোপসাগরে নভেম্বর মাসে এক বা দুটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর মধ্যে একটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। মঙ্গলবার দীর্ঘমেয়াদি আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর।

পূর্বাভাসে বলা হয়েছে, নভেম্বর মাসে সামগ্রিকভাবে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। এ মাসে দিন ও রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে হ্রাস পাবে। তবে এ মাসে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিক থাকতে পারে।

এতে আরো বলা হয়েছে, চলতি মাসে দেশের উত্তরাঞ্চল ও নদী অববাহিকায় ভোররাত থেকে সকাল পর্যন্ত হালকা বা মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। এছাড়া এ মাসে দেশের প্রধান নদ-নদীর প্রবাহ স্বাভাবিক থাকতে পারে।

Advertisement

বঙ্গোপসাগরের নতুন করে কোনো ঘূর্ণিঝড় সৃষ্টি হলে এর নাম হবে ‘ম্যান্দোস'। এ নামটি সংযুক্ত আরব আমিরাতের দেওয়া।

অক্টোবরের শেষ সপ্তাহে বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় সিত্রাং বাংলাদেশের উপকূল অতিক্রম করে। এতে মোট ৩৩ জন মারা যাওয়ার খবর পাওয়া যায়। এছাড়া উপকূলীয় এলাকায় ফসলের ব্যাপক ক্ষতি হয়।

ডেইলি-বাংলাদেশ/এমএস
ট্যাগ: ঘূর্ণিঝড়
লিংক সফলভাবে কপি হয়েছে!