এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬১ জনে। আর নতুন আক্রান্তসহ বর্তমানে সারাদেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি ডেঙ্গুরোগীর সংখ্যা তিন হাজার ৬৭৬ জন।
.png)
বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ ডা. মো. জাহিদুল ইসলামের সই করা ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে, গতকাল বুধবার অধিদফতর থেকে জানানো হয়, ডেঙ্গুতে আক্রান্ত গত ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু হয়েছে। এছাড়া এক হাজার ৯৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।