সোমবার দুপুরে রাজধানীর কুর্মিটোলায় র্যাব সদর দফতরের শহিদ লেফটেন্যান্ট কর্নেল আজাদ মেমোরিয়াল হলে র্যাবের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী ও র্যাব মেমোরিয়াল ডে-২০২৩ উপলক্ষে আয়োজিত র্যাব মহাপরিচালকের দরবার অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
র্যাব ডিজি বলেন, আমি অভিযোগ পাচ্ছি- অনেক ক্যাম্পের কমান্ডাররা অসহায় মানুষের কথা ঠিকমতো শোনেন না। এমন অভিযোগ পুনরায় শুনতে চাই না। যারা র্যাবের সহায়তা চাইবেন, ক্যাম্প কমান্ডারদের অবশ্যই তাদের সঙ্গে কথা বলতে হবে।
.png)
তিনি আরো বলেন, অসহায় মানুষ আমাদের কাছে আসবে। আমরা তাদের কথা শুননো এবং আইনের মধ্যে থেকে সহায়তা করবো। তবে মনে রাখতে হবে- আমরা যেন অসহায় মানুষের সমস্যাকে পুঁজি করে নিজেদের অসৎ উদ্দেশ্য চরিতার্থ না করি। দেশের মানুষ র্যাবকে নিরাপত্তার প্রতীক মনে করে। তাদের এ ধারণা যেন অব্যাহত থাকে।
এম খুরশীদ হোসেন বলেন, আমরা দেশের মানুষের জন্য কাজ করি। আমাদের একটাই আস্থা- আমরা এ দেশের সন্তান। চাকরি জীবনে আমরা মানুষের যতটুকু উপকার করে যেতে পারবো, সেটুকুই হবে আমাদের তৃপ্তি। অবসরে চলে গেলে এ সুযোগ আর থাকবে না।
দেশবাসীর উদ্দেশে র্যাব ডিজি বলেন, আপনারা কোনো ব্যাটালিয়নে গিয়ে যদি উপকার না পান তাহলে ঢাকায় চলে আসবেন। আমরা সর্বোচ্চ সহায়তার চেষ্টা করব।