বুধবার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় দেশে কোনো ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি হয়নি। বর্তমানে দেশে সর্বমোট ২২ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। এরমধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ১৪ জন এবং ঢাকার বাইরে আটজন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি রয়েছেন।
.png)
২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ১৯ এপ্রিল পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে মোট ৯২০ জন ডেঙ্গুরোগী ভর্তি হয়েছেন। এরমধ্যে ঢাকায় ৪৭২ জন এবং ঢাকার বাইরে ৪৪৮ জন রয়েছেন।
একই সময়ে দেশে মোট ছাড়প্রাপ্ত ডেঙ্গুরোগী ৮৮৮ জন। এরমধ্যে ঢাকায় ছাড়প্রাপ্ত রোগী ৪৫১ জন এবং ঢাকার বাইরে ৪৩৭ জন রয়েছেন।