ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]
ঘূর্ণিঝড় মোখা

উপকূলবাসীকে সতর্ক করছে ফায়ার সার্ভিস

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১:৪৬, ১৩ মে ২০২৩
উপকূলবাসীকে সতর্ক করছে ফায়ার সার্ভিস
ছবি: সংগৃহীত

ঘূর্ণিঝড় মোখা মোকাবিলায় উপকূলবাসীকে সতর্ক ও সাবধান করছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।

শনিবার ফায়ার সার্ভিসের মিডিয়া সেল থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঘূর্ণিঝড় মোখা মোকাবিলায় সবাইকে সতর্ক ও সাবধান করছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। গত শুক্রবার থেকে সচেতনতা সৃষ্টির এই প্রচারণা চালানো হচ্ছে। একইভাবে আজ (শনিবার) চট্টগ্রাম, খুলনা, কক্সবাজার, বরিশাল, পটুয়াখালী, লক্ষ্মীপুর, ভোলাসহ উপকূলবর্তী জেলাসমূহের ফায়ার স্টেশন থেকে গণসংযোগ ও মাইকিংয়ের মাধ্যমে এই প্রচারণার কাজ চালানো হচ্ছে। এছাড়া কেন্দ্রীয়ভাবে ঢাকাসহ বিভাগীয় দফতরে খোলা হয়েছে মনিটরিং সেল। এসব মনিটরিং সেল থেকে উপকূলবর্তী এলাকার সঙ্গে নিবিড় যোগাযোগ রাখা হচ্ছে। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় সার্বিকভাবে প্রস্তুত রয়েছে ফায়ার সার্ভিস।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমআরকে
লিংক সফলভাবে কপি হয়েছে!