বৃহস্পতিবার রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন সমাধিতে সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব খলিল আহমদের নেতৃত্বে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীরা।
এ সময় বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা, বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক মো. কামরুজ্জামান, প্রত্নতত্ত্ব অধিদফতরের মহাপরিচালক চন্দন কুমার দে, কবি নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক এ এফ এম হায়াতুল্লাহসহ মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন দফতর-সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
.png)