ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

মিসরে নতুন রাষ্ট্রদূত সামিনা নাজ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯:৪৯, ৭ জুলাই ২০২৩
মিসরে নতুন রাষ্ট্রদূত সামিনা নাজ
সামিনা নাজ- ফাইল ফটো

মিসরে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত হিসেবে সামিনা নাজকে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার। দেশটিতে বর্তমান রাষ্ট্রদূত মো. মনিরুল ইসলামের স্থলাভিষিক্ত হবেন তিনি।

বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানায়।

সামিনা নাজ বর্তমানে ভিয়েতনামে রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত রয়েছেন। তিনি ১৫তম বিসিএসের পররাষ্ট্র ক্যাডারের একজন কর্মকর্তা।

Advertisement

এর আগে, মুম্বাইয়ে বাংলাদেশ ডেপুটি হাইকমিশনে ডেপুটি হাইকমিশনার হিসেবে কর্মরত ছিলেন সামিনা নাজ। ১৯৯৫ সালে ফরেন সার্ভিসে যোগদান করেন তিনি। হেগ, নয়াদিল্লির বাংলাদেশ মিশন এবং নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন তিনি।

সামিনা নাজ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে বিএসএস এবং এমএসএস করেছেন। এছাড়া দেশ-বিদেশে বিভিন্ন পেশাগত প্রশিক্ষণ কোর্সে অংশ নেন তিনি।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!