ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

আলোচনা-মতবিনিময়ের ইতিবাচক দিক রয়েছে: ইসি আহসান হাবিব

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮:৪৪, ১৪ সেপ্টেম্বর ২০২৩
আলোচনা-মতবিনিময়ের ইতিবাচক দিক রয়েছে: ইসি আহসান হাবিব
ফাইল ফটো

নির্বাচন কমিশনার (ইসি) মো. আহসান হাবিব খান বলেছেন, নির্বাচন কমিশন মনে করে উন্মুক্ত আলোচনা, কর্মশালা, সেমিনার বা মতবিনিময় সভার ইতিবাচক দিক রয়েছে। সুধীজনের মতামত সবার ওপর নৈতিকতা ও দায়িত্ববোধের অবস্থানে কিছুটা হলেও চাপ সৃষ্টি করবে।

বৃহস্পতিবার এক প্রতিক্রিয়ায় এ কথা বলেন তিনি।

ইসি আহসান হাবিব বলেন, সুধীজনদের সঙ্গে বৈঠকে লাভ বা উপকারিতার বিষয়টি আপেক্ষিক। ৫ শতাংশ লাভ হলেও সেটি ইতিবাচক। আলোচনা, পর্যালোচনা থেকে উঠে আসা বিষয়গুলো সরকার, প্রশাসন, নির্বাচন কমিশন, নির্বাচনের দায়িত্বে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা, ভোটারদের ওপর অবশ্যই নৈতিকতা ও দায়িত্ববোধের অবস্থানে কিছুটা হলেও চাপ সৃষ্টি করবে। ফলে এ ধরনের উন্মুক্ত আলোচনা, কর্মশালা, সেমিনার বা মতবিনিময়ের ইতিবাচক দিক রয়েছে বলে নির্বাচন কমিশন মনে করে।

Advertisement

তিনি বলেন, বুধবারের বৈঠকের লক্ষ্য ছিল, গণমাধ্যমের সহযোগিতায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সম্পর্কিত সূক্ষ্ম ও জটিল বিষয়সমূহ খোলাখুলিভাবে জনগণ, ভোটার, সরকার, প্রশাসন, পুলিশ এবং নির্বাচন কমিশনকে অবহিত করে সচেতন করা।

উল্লেখ্য, বুধবার সাবেক আমলা, সাবেক নির্বাচন কমিশনার, নির্বাচন পর্যবেক্ষক ও সিনিয়র সাংবাদিকদের সঙ্গে বৈঠক করে ইসি। এতে অংশগ্রহণমূল নির্বাচনের প্রতি জোর দেন সবাই।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!