ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

উপজেলা নির্বাচনের তফসিল আজ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫:৪৬, ২১ মার্চ ২০২৪
উপজেলা নির্বাচনের তফসিল আজ
ফাইল ফটো

প্রথম ধাপের ১৫৩ উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল আজ বৃহস্পতিবার ঘোষণা করা হবে। আগারগাঁওয়ের নির্বাচন ভবনে গকাল বুধবার সাংবাদিকদের এ তথ্য জানান নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ।

তিনি বলেন, বৃহস্পতিবার কমিশন সভা রয়েছে। ভোটের তারিখ আগেই জানানো হয়েছে। প্রথম ধাপের পূর্ণাঙ্গ তফসিল কাল হতে পারে।

সংশোধিত নির্বাচন বিধি ও আচরণবিধির বিষয়ে অশোক কুমার দেবনাথ জানান, স্বতন্ত্র প্রার্থীদের হওয়ার জন্য ভোটারের স্বাক্ষর অনেক সময় দিতে চায় না। তাই অনেকে জাল স্বাক্ষর নেয়। এ কারণে কমিশন এটি তুলে দিতে চেয়েছে। আগের মতো দলীয় প্রার্থী দিতে পারবে, নাও দিতে পারবে।

Advertisement

তিনি আরো বলেন, জাতীয় সংসদ নির্বাচনে এক শতাংশ ভোটারের সমর্থন লাগে। এটা পরিবর্তন করতে হলে আইন পরিবর্তন করতে হবে। এ জন্য তো সময় দরকার। আর এটা ত্রয়োদশ সংসদ নির্বাচনে করতে হবে। এটার জন্য সময় আছে।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
ট্যাগ: নির্বাচন
লিংক সফলভাবে কপি হয়েছে!