ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

শহিদদের পরিবারের দায়িত্ব সরকারের: নাহিদ ইসলাম

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪:১০, ৫ সেপ্টেম্বর ২০২৪
শহিদদের পরিবারের দায়িত্ব সরকারের: নাহিদ ইসলাম
ছবি: ডেইলি বাংলাদেশ

তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, ছাত্র-জনতার অভ্যুত্থানে শহিদদের পরিবারের দেখাশোনাসহ অন্যান্য সুযোগ-সুবিধা দেওয়ার দায়িত্ব সরকারের।

বৃহস্পতিবার সচিবালয়ে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে বাইপাইলে ছাত্র-জনতার অভ্যুত্থানে পুলিশের গুলিতে নিহত মো. রমজান আলীর পরিবারের সাথে সাক্ষাৎ শেষে এ কথা বলেন তিনি।

তথ্য উপদেষ্টা বলেন, গণ অভ্যুত্থানে শহিদ ছাত্র-জনতার রক্তের বিনিময়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। তাদের শহিদদের জন্যই আমরা বেঁচে আছি, বাক স্বাধীনতা ফিরে পেয়েছি।

Advertisement

এ সময় সব শহিদ পরিবারের মাসিক ভাতাসহ অন্যান্য সুযোগ-সুবিধা দেওয়ার অঙ্গীকার করেন তিনি।

নাহিদ ইসলামের সঙ্গে সাক্ষাতে শহিদ রমজানের বাবা ও ছোট বোন উপস্থিত ছিলেন।

শহিদ রমজান আলী নাটোরের সিংড়ায় ডিগ্রিতে পড়াশোনা করতেন। তার পরিবারের কেউ উপার্জনক্ষম না থাকায় বাইপাইলে একটি মাছের আড়তে কাজ করে তিনি পুরো পরিবারের খরচ চালাতেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন তিনি আন্দোলনে অংশ নেন। ৫ আগস্ট বাইপাইলে পুলিশের গুলিতে মারা যান রমজান।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!