ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]
আন্দোল‌নে আহতদের চিকিৎসা

চীনের মেডিকেল টিম এখন ঢাকায়

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫:৩২, ২২ সেপ্টেম্বর ২০২৪
চীনের মেডিকেল টিম এখন ঢাকায়
ছবি: সংগৃহীত

জুলাই-আগস্টে বৈষম্যবি‌রোধী ছাত্র আন্দোল‌নে গুরুতর আহত শিক্ষার্থীদের উন্নত চিকিৎসা দিতে চীনা চিকিৎসক ডং কুইআনের নেতৃত্বে ঢাকায় এসেছে চীনের ১০ সদস্যের একটি জরুরি মেডিকেল টিম।

রোববার সকালে হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তারা।

বিমানবন্দরে চীনা মেডিকেল টিমকে স্বাগত জানান ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন, স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক ডা. শেখ ছাইদুল হক।

Advertisement

চীনা দূতাবাস জানায়, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপ‌দেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের অনুরোধে ঢাকায় এ জরুরি মেডিকেল টিম পাঠিয়েছে চীন।

এ মেডিকেল টিমের বিশেষজ্ঞ চিকিৎসকরা পশ্চিম চীন হাসপাতালের। এটি চীনের সেরা হাসপাতালগুলোর মধ্যে একটি। চিকিৎস দল প্রয়োজন অনুযায়ী বাংলাদেশে অবস্থান করবে।

চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, বাংলাদেশে সাম্প্রতিক অভ্যুত্থানের সময় অনেক বেসামরিক লোক ক্ষতিগ্রস্ত হয়েছে। ব্যাপকভাবে কৌশলগত সহযোগিতার অংশীদার হিসেবে চীনা সরকার নিহতদের প্রতি সমবেদনা জানিয়েছে। হতাহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে। চীনা জনগণও বাংলাদেশি জনগণের কষ্টের প্রতি গভীর সহানুভূতি জানিয়েছে।

রাষ্ট্রতদূত বলেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূসের আমন্ত্রণে চীন সরকার বাংলাদেশে জাতীয় জরুরি মেডিকেল টিম পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। চীনা বিশেষঅজ্ঞ চিকিৎসকরা আহত শিক্ষার্থীদের চিকিৎসা দেবেন। তারা আহতদের যত দ্রুত সম্ভব সুস্থ হয়ে উঠতে সাহায্য করবেন।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!