ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]
অভ্যুত্থানে আহতদের চিকিৎসা

সিআরপি অবহেলা ও অপেশাদারিত্বের পরিচয় দিয়েছে: সমন্বয়ক সারজিস

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬:৩১, ১৫ অক্টোবর ২০২৪
সিআরপি অবহেলা ও অপেশাদারিত্বের পরিচয় দিয়েছে: সমন্বয়ক সারজিস
ছবি: সংগৃহীত

ছাত্র-জনতার অভ্যুত্থানে আহতদের চিকিৎসায় সাভারের পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্র (সিআরপি) চরম অবহেলা ও অপেশাদারিত্বের পরিচয় দিয়েছে বলে অভিযোগ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অন্যতম সমন্বয়ক সারজিস আলম।

মঙ্গলবার সাভারের সিআরপি পরিদর্শন ও চিকিৎসাধীনদের খোঁজ নেয়ার পর সাংবাদিকদের কাছে এ অভিযোগ করেন তিনি।

সারজিস আলম বলেন, সিআরপির স্টাফদের কাছ থেকে সহযোগিতা প্রত্যাশা করি। কিন্তু তাদের ব্যবহার নিয়ে সবচেয়ে বেশি অভিযোগ পেয়েছি। এছাড়া এখানে খাবারের মান নিয়ে সবাই নেতিবাচক রিভিউ দিয়েছেন। এটা ঠিক করতে হবে। রোগীকে রোগীর মতো করেই সেবা নিশ্চিত করতে হবে।

Advertisement

তিনি আরো বলেন, কেবিনের অবস্থা খুবই অস্বাস্থ্যকর এবং নোংরা। দেখে মনে হবে গোডাউন। অথচ সেখানে রোগীরা থাকছেন। আমরা আসছি, শুনে দ্রুত স্যাভলন দিয়ে পরিষ্কার করা হচ্ছিল। এটা কী একদিনের জন্য পরিষ্কার রাখার বিষয়?

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অন্যতম এ সমন্বয়ক বলেন, এখানে যদি রোগীদের জিম্মি করে ব্যবসা করার মতো কোনো সিন্ডিকেট তৈরি হয় তাহলে তাদের পরিচয় আপনারা দেশের মানুষের সামনে তুলে ধরবেন।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!