ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

৪৮ ঘণ্টার জন্য বন্ধ হলো এনআইডি সেবা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০:০৩, ১৭ অক্টোবর ২০২৪
৪৮ ঘণ্টার জন্য বন্ধ হলো এনআইডি সেবা
ছবি: ডেইলি বাংলাদেশ

৪৮ ঘণ্টার জন্য বন্ধ হতে চলেছে নির্বাচন কমিশনের (ইসি) জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা। রক্ষণাবেক্ষণ কার্যক্রমের কারণে এমন সিদ্ধান্ত নিয়েছে  ইসি কর্তৃপক্ষ। ফলে এসময় সাধারণ সেবা ক্রার্যক্রমও বন্ধ থাকবে।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) নির্বাচন কমিশনের (ইসি) সিস্টেম এনালিস্ট আক্তারুজ্জামান সংশ্লিষ্টদের এ সংক্রান্ত চিঠি পাঠিয়েছেন।

চিঠিতে বলা হয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা থেকে শনিবার (১৯ অক্টোবর) সন্ধ্যা ৭টা পর্যন্ত নির্বাচন কমিশন ডাটা সেন্টারের রক্ষণাবেক্ষণ কার্যক্রম সম্পন্ন হবে। তাই কার্ড ম্যানেজমেন্ট সিস্টেম (সিএমএস), সিটিজেন পোর্টাল, প্রবাসী নাগরিক নিবন্ধন ও কল সেন্টার (তথ্য সেবা) সংক্রান্ত সব নাগরিক সেবা বন্ধ থাকবে।

Advertisement

তবে যেসব প্রতিষ্ঠান ইসির সঙ্গে চুক্তি করেছে তারা এই সময়ে সীমিত পরিসরে সেবা পাবে বলেও চিঠিতে বলা হয়।

ডেইলি-বাংলাদেশ/কেবি
ট্যাগ: এনআইডি
লিংক সফলভাবে কপি হয়েছে!