বুধবার দুপুর সোয়া ১টার দিকে বিমান বাংলাদেশের ফ্লাইটটি চট্টগ্রাম পৌঁছায়। বিমান বাংলাদেশ চট্টগ্রামের ব্যবস্থাপক আল মামুন ফারুক এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বিমানটি জেদ্দা থেকে বাংলাদেশ সময় মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে চট্টগ্রামের উদ্দেশে রওনা দেয়। পথিমধ্যে এক নারী যাত্রী অসুস্থ হয়ে পড়লে বিমানটি পাকিস্তানের করাচি বিমানবন্দরে জরুরি অবতরণ করে। পরবর্তী সময়ে ফ্লাইটটি সেখান থেকে রওনা দিয়ে আজ (বুধবার) দুপুর সোয়া ১টার দিকে চট্টগ্রাম পৌঁছায়।
.png)