ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

১৪ হাজার বাস-ট্রাকের ফিটনেস নেই: বিআরটিএ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬:২৯, ১ জানুয়ারি ২০২৫
১৪ হাজার বাস-ট্রাকের ফিটনেস নেই: বিআরটিএ
ফিটনেসবিহীন যানবাহন- ফাইল ফটো

সারাদেশে মোট ১৪ হাজার অনুমোদিত বাস ও ট্রাক ফিটনেসবিহীন। এসব বাস ও ট্রাককে আগামী মে মাস থেকে সড়কে আর চলতে দেওয়া হবে না বলে জানিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।

বুধবার রাজধানীর মিরপুরে বিআরটিএ’র বিভাগীয় কার্যালয়ের ভিআইসি সেন্টারের সভাকক্ষে এক মতবিনিময় সভায় এ তথ্য জানানো হয়েছে।

সভায় বিআরটিএ পরিচালক শিতাংশু শেখর বলেন, স্বাধীনতার পর থেকে সমস্ত নিবন্ধিত যানবাহনের ডাটা বিআরটিএ সার্ভারে সংরক্ষণ করা হয়েছে। সারাদেশে বিআরটিএ’র অনুমোদিত প্রায় ১৪ হাজার বাস এবং ট্রাকের আয়ুষ্কাল অতিক্রম হয়েছে।

Advertisement

বিআরটিএ চেয়ারম্যান মো. ইয়াসীন বলেন, ফিটনেসবিহীন এ সব যানবাহন চালানোর জন্য আর কোনো সুযোগ দেওয়া হবে না। নতুন বাস আনার জন্য বাস মালিকরা সহজ শর্তে ঋণ চেয়েছেন। বিআরটিএ এ বিষয়ে সরকারকে অবহিত করেছে। সরকার ব্যাংকের মাধ্যমে সহজ শর্তে ঋণ প্রদানের সুবিধা দেবে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!