[ জাতীয় ]
জামায়াত মেনে নিয়েছে একাত্তরে তাদের ভূমিকা সঠিক ছিল না: আইনমন্ত্রী
ছবি: সংগৃহীত
সংসদীয় প্রক্রিয়ার মধ্য দিয়ে একাত্তরে জামায়াতে ইসলামীর ভূমিকা ও অবস্থান সঠিক ছিল না, এমন অবস্থান জামায়াত মেনে নিয়েছেন বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। আজ শুক্রবার সকালে রাজধানীর গুলশানের একটি হোটেলে আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
এ সময় তিনি বলেন, ব্যারিস্টার রাজ্জাক একাত্তরের বিষয়ে ক্ষমা চাওয়ার যে প্রস্তাব দিয়েছিলেন তা জামায়াত মেনে নিলে অনেক প্রশ্নেরই সমাধান হয়ে যেত। আইন অঙ্গনে এখনো প্রাসঙ্গিক আব্দুর রাজ্জাক।
তার বইয়ের মোড়ক উন্মোচনে জামায়াতের আইনজীবীদের উপস্থিত না থাকার সমালোচনাও করেন আইনমন্ত্রী। এদিকে, জামায়াতের ভিতরে অনেক রিফর্মেশন করার বিষয় আছে বলে মন্তব্য করেন রাষ্ট্রবিজ্ঞানী দিলারা চৌধুরী।
.png)
ডেইলি-বাংলাদেশ/জেডআই
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!