ঢাকা,  বৃহস্পতিবার   ০১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

এন্টি টেররিজম ইউনিটের নাম পরিবর্তন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১:১৫, ১ অক্টোবর ২০২৬
এন্টি টেররিজম ইউনিটের নাম পরিবর্তন
ছবি: সংগৃহীত

বাংলাদেশ পুলিশের সাংগঠনিক কাঠামোয় বিদ্যমান এন্টি টেররিজম ইউনিটের (এটিইউ) নাম পরিবর্তন করে ‘স্পেশাল রেসপন্স ইউনিট’ (এসআরইউ) করা হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-৩ শাখা থেকে সম্প্রতি এ বিষয়ে সরকারি মঞ্জুরি দেওয়া হয়েছে।

Advertisement

সরকারি আদেশ অনুযায়ী, অর্থ বিভাগের জি.ও. পৃষ্ঠাঙ্কনের তারিখ থেকে নাম পরিবর্তনের সিদ্ধান্ত কার্যকর হবে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব তানভীর-আল-নাসীফ স্বাক্ষরিত আদেশে বলা হয়েছে, নাম পরিবর্তনের কারণে বাংলাদেশ পুলিশের সাংগঠনিক কাঠামোয় অনুমোদিত পদের কোনো পরিবর্তন হবে না। একই সঙ্গে নাম পরিবর্তনের ক্ষেত্রে জনপ্রশাসন মন্ত্রণালয়ের আরোপিত শর্ত যথাযথভাবে অনুসরণ করতে হবে।

আদেশে আরও বলা হয়েছে, এ-সংক্রান্ত সব বিধি-বিধান যথাযথভাবে প্রতিপালন নিশ্চিত করতে হবে।

সরকারি আদেশে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২০ আগস্ট, অর্থ বিভাগের ব্যয় ব্যবস্থাপনা শাখার ৩১ আগস্ট এবং মন্ত্রিপরিষদ বিভাগের প্রশাসনিক উন্নয়ন ও সমন্বয়-১ শাখার ২ সেপ্টেম্বরের সংশ্লিষ্ট স্মারকের উল্লেখ রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!