ঢাকা,  শনিবার   ০৩ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

ঢাকায় আন্তর্জাতিক সংলাপ, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০:২৮, ৩ অক্টোবর ২০২৬
ঢাকায় আন্তর্জাতিক সংলাপ, উদ্বোধন করলেন  প্রধানমন্ত্রী
ছবি: সংগৃহীত

রাজধানী ঢাকায় শুরু হয়েছে তিন দিনব্যাপী আন্তর্জাতিক সংলাপ ‘বে অব বেঙ্গল কনভারসেশন-২০২৬’। শনিবার (৩ অক্টোবর) প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজের (সিজিএস) আয়োজনে ৩ থেকে ৫ অক্টোবর পর্যন্ত চলবে এবারের সংলাপ। এর প্রতিপাদ্য ‘ফ্র্যাগমেন্টস, ফ্রন্টিয়ার্স, ফিউচারস: নেভিগেটিং পাওয়ার, টেকনোলজি অ্যান্ড ট্রাস্ট ইন আ ওয়ার্ল্ড রিরিটেন’।

Advertisement

শনিবার সকাল ৯টা ১৫ মিনিটে প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের গ্র্যান্ড বলরুমে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী। এবারের আয়োজনের পঞ্চম সংস্করণে বিশ্বের বিভিন্ন দেশের রাজনীতিক, নীতিনির্ধারক, কূটনীতিক, ব্যবসায়ী, গবেষক, শিক্ষাবিদ, সাংবাদিক ও প্রযুক্তি বিশেষজ্ঞরা অংশ নিচ্ছেন।

সংলাপের বিভিন্ন অধিবেশনে বৈশ্বিক ভূরাজনৈতিক পরিবর্তন, নিরাপত্তা, অর্থনৈতিক রূপান্তর, জলবায়ু পরিবর্তন, প্রযুক্তির বিকাশ, সুশাসন ও আস্থার সংকটসহ বিভিন্ন আন্তর্জাতিক ইস্যু নিয়ে আলোচনা হবে। একই সঙ্গে বঙ্গোপসাগরের কৌশলগত গুরুত্ব, আঞ্চলিক যোগাযোগ, বাণিজ্য ও সহযোগিতার সম্ভাবনাও আলোচনায় গুরুত্ব পাবে।

আয়োজকদের তথ্য অনুযায়ী, এবারের সংলাপে শতাধিক দেশ থেকে দুই শতাধিক বক্তা, ৩০০-এর বেশি প্রতিনিধি এবং এক হাজারের বেশি অংশগ্রহণকারী যুক্ত হচ্ছেন। এতে সাবেক ও বর্তমান রাষ্ট্রপ্রধান, মন্ত্রী, কূটনীতিক, সামরিক বিশেষজ্ঞ, গবেষক, ব্যবসায়ী, সাংবাদিক ও নাগরিক সমাজের প্রতিনিধিরাও রয়েছেন।

আয়োজক সিজিএস জানিয়েছে, দ্রুত পরিবর্তনশীল বৈশ্বিক পরিস্থিতিতে বিভিন্ন দেশের ও বিভিন্ন খাতের প্রতিনিধিদের মধ্যে সংলাপের সুযোগ তৈরি করাই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য। বঙ্গোপসাগরকে কেন্দ্র করে আঞ্চলিক ও আন্তর্জাতিক সহযোগিতা নিয়েও এতে আলোচনা হবে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!