[ জাতীয় ]
ব্রুনাইয়ে বাংলাদেশি কর্মসংস্থান বাড়াতে আলোচনা
সংগৃহীত ছবি
বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল)-এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল হকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ব্রুনাইয়ের হাইকমিশনার হাজি হারিস বিন হাজি ওসমান।
মঙ্গলবার (৭ অক্টোবর) বোয়েসেল কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে ব্রুনাইয়ে বাংলাদেশি কর্মীদের জন্য কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণ, দক্ষ জনশক্তি প্রেরণ এবং নিরাপদ, সুশৃঙ্খল ও স্বচ্ছ অভিবাসন ব্যবস্থা নিশ্চিত করার বিষয়ে আলোচনা হয়।
এ সময় দুই দেশের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার এবং শ্রমবাজারে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।
সংশ্লিষ্টরা মনে করছেন, এ সাক্ষাৎ বাংলাদেশি কর্মীদের জন্য ব্রুনাইয়ের শ্রমবাজারে নতুন সুযোগ সৃষ্টি এবং দুই দেশের শ্রমবাজারভিত্তিক সহযোগিতা আরও সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ডেইলি-বাংলাদেশ/এআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!