[ জাতীয় ]
বাংলাদেশে পৌঁছাল যুক্তরাষ্ট্রের বিপুল পরিমাণ গম
ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা প্রায় ১ লাখ ৭৫ হাজার টন গম চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। বাংলাদেশ যে ২ লাখ ২০ হাজার টন গম কিনেছে, তার মধ্যে এই পরিমাণ গম ইতোমধ্যে দেশে এসেছে।
বুধবার (২১ অক্টোবর) ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাসের ফেসবুক পোস্টে এ তথ্য জানানো হয়।
পোস্টে দূতাবাস জানায়, পুষ্টিগুণসমৃদ্ধ ও উন্নতমানের যুক্তরাষ্ট্রের গম বাংলাদেশে পৌঁছেছে। দেশটির কাছ থেকে কেনা মোট ২ লাখ ২০ হাজার টন গমের মধ্যে প্রায় ১ লাখ ৭৫ হাজার টন ইতোমধ্যে চট্টগ্রাম বন্দরে খালাসের জন্য পৌঁছেছে।
মার্কিন দূতাবাস আরও জানায়, যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা এই গম বাংলাদেশের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে ভূমিকা রাখবে। একই সঙ্গে এ আমদানি দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক ও অংশীদারত্ব আরও জোরদার করবে বলে আশা প্রকাশ করেছে দূতাবাস।
ডেইলি-বাংলাদেশ/এআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!