ঢাকা,  বুধবার   ১১ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

[ জাতীয় ]

রাজনীতিতে তরুণদের অংশগ্রহণ চান ডেপুটি স্পিকার

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১৩:৩১, ১১ নভেম্বর ২০২৬
রাজনীতিতে তরুণদের অংশগ্রহণ চান ডেপুটি স্পিকার
ফাইল ছবি

গত দেড় দশকে চাঁদাবাজ, বখাটে ও কর্মহীন ব্যক্তিরা দেশের রাজনীতি নিয়ন্ত্রণ করেছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। তিনি বলেন, দেশের রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তন আনতে হলে তরুণ প্রজন্মকে সক্রিয়ভাবে রাজনীতিতে অংশ নিতে হবে।

বুধবার (১১ নভেম্বর) বাংলা একাডেমিতে ইনস্টিটিউট অব ইনফরমেটিক্স অ্যান্ড ডেভেলপমেন্ট (আইআইডি) আয়োজিত ‘তারুণ্যের ইশতেহার’ শীর্ষক মক পার্লামেন্টে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

ব্যারিস্টার কায়সার কামাল বলেন, সমাজের সামগ্রিক পরিবর্তন আনতে রাজনৈতিক কাঠামোর কোনো বিকল্প নেই। তবে বিগত সময়ে এই কাঠামো কলুষিত হয়েছে। এ পরিস্থিতি থেকে উত্তরণ ঘটিয়ে রাজনীতিতে ইতিবাচক পরিবর্তন আনতে হবে।

তিনি আরও বলেন, ফ্যাসিস্ট শক্তি ভারত থেকে আবারও মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে। চব্বিশের রক্তের দাগ এখনো শুকায়নি, বিচারপ্রক্রিয়াও শেষ হয়নি। এর মধ্যেই ফ্যাসিস্টরা সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে।

এ সময় রাজনৈতিক মতপার্থক্য থাকলেও দেশের স্বার্থে ২০২৪ সালের মতো সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান ডেপুটি স্পিকার।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!